গাজীপুরে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটির মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অব বাংলাদেশের গাজীপুর জেলা শাখার কমিটি উপলক্ষে মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী ২১ আগস্ট ২০২৬, শুক্রবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করবেন। কর্মসূচির মধ্যে রয়েছে মতবিনিময় সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ।
রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
আয়োজকরা নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটির সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল করার আহ্বান জানিয়েছেন।
আয়োজনে: নবজাগরণ ব্লাড ডোনেশন সোসাইটি অব বাংলাদেশ, গাজীপুর জেলা শাখা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন