সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত

দিনাজপুরের ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) মাদরাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও জাহাজ ব্যবসায়ী চট্টগ্রামের আলহাজ্ব মোঃ আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ফারুক উদ্দীন আহম্মেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন দ্বিতীয় বক্তা বিশিষ্ট দ্বীনি আলোচক ও সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান আল-মান্নান (বি.টি.আই.এস ১ম শ্রেণি, এম.টি.আই.এস ১ম শ্রেণি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া)। মুফাসসিরে কুরআন হিসেবে বক্তব্য দেন হযরত হাফেজ মাওলানা মোকসেদুল ইসলাম দিনাজপুরী (দাঃ বাঃ), সিনিয়র মোহাদ্দিস, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, জেল রোড, দিনাজপুর। এছাড়াও তৃতীয় বক্তা  ছিলেন  হাফেজ মোঃ হাবিবুর রহমান, মুহতামিম, ঘুঘুডাঙ্গা হাফেজিয়া ক্বারিয়ানা মাদরাসা, সদর দিনাজপুর।

অনুষ্ঠানে চারজন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়। তারা হলেন— হাফেজ মোঃ মানবীর হোসেন, হাফেজ মোঃ লাবু বাবু, হাফেজ মুরছালিন হোসেন ও হাফেজ মোঃ আকাশ বাবু।

এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগণ মাহফিলে ওয়াজ নসিহত প্রদান করেন। মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা রেখে আলাদা স্থানে বসে প্রোজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :