চট্টগ্রাম মহানগরে নারীবান্ধব মহিলা বাস সার্ভিসের শুভ উদ্বোধন

*চট্টগ্রাম, ১৮ আগস্ট ২০২৬ইং:* নারীদের নিরাপদ ও সম্মানজনক যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরে “নারীবান্ধব মহিলা বাস সার্ভিস” এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নগরীতে “সবার বাংলাদেশ” এর আয়োজনে ব্যানার-ফেস্টুনে সজ্জিত গোলাপি বাসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে *প্রধান অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন *জনাব এরশাদ উল্লাহ, এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৮*।

*বিশেষ অতিথি* হিসেবে উপস্থিত ছিলেন *ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ*।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন *জনাব আবদুল কুদ্দুছ, পিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ*, *জনাব হাসান মোঃ শওকত আলী, কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ* এবং চট্টগ্রাম* সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নারীদের কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ। এই সার্ভিস নারীদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে।”

বিশেষ অতিথি ড. জিয়াউদ্দীন বলেন, “নারীবান্ধব নগরী গড়তে প্রশাসন সর্বদা কাজ করে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নারীরা এই সার্ভিসকে স্বাগত জানান। তারা বলেন, এখন থেকে তারা বিনা হয়রানিতে চলাচল করতে পারবেন।

“সবার বাংলাদেশ” এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
নারীদের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়ে উঠুক

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

স্কুলের পুকুর লিজ নিয়ে বিরোধ: কালীগঞ্জে শিক্ষককে মারধর ও যৌন নিপীড়নের অভিযোগে ফাঁসানোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

ঝিনাইদহের কালীগঞ্জে যৌন নিপীড়নের অভিযোগ তুলে এক সহকারী শিক্ষককে স্কুলের