ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।এলাকার অসহায় লোকজন বলেন, আমরা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দুর্ভাগ্য হলেও সত্য। আমরা যারা প্রাপ্য গরীব অসহায় সাধারণ লোক আমাদেরকে না দিয়ে যারা ধনী এবং প্রভাবশালী এবং সচ্ছল তাদেরকে ফ্যামিলি কার্ড দেয়। এ- নিয়ে সাধারণ মানুষের মধ্যে ও অসন্তোষ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, প্রকৃত গরিব ও অসহায় মানুষ অনেকেই ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন, অথচ কিছু সচ্ছল বা প্রভাবশালী ব্যক্তি এই সুবিধা পাচ্ছেন।
সাধারণ মানুষের প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং প্রকৃত দরিদ্রদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হোক। স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।ভুক্তভোগী পরিবার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনি গরিব অসহায় লোকদেরকে খুব ভালোবাসেন, যাতে গরিব অসহায় লোক এই ফ্যামিলি কার্ড পায় সেই ব্যবস্থা আপনি করবেন। সাধারণ মানুষ আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনার সততা এবং দূরদর্শিতা দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।












