সাম্প্রতিক
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির স্কুলশিক্ষক ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি সিরাজদিখানে খাল খননের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ, সংবাদ প্রকাশের পর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ৩০ লাখ টাকা জমা সাপ ও বন্যপ্রাণী রক্ষায় নিবেদিত দীঘিনালার তরুণ হৃদয়, উদ্ধার করেছেন তিন শতাধিক সাপ নেত্রকোনায় মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত ঝালকাঠিতে মহাসড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ, ঝুঁকিতে নদীপাড়ের সড়ক

চরফ্যাশন, ‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎ভোলা জেলার  চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
‎শুক্রবার (৬ মার্চ২০২৬) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে মো.রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো.  হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা  বেশ কিছুদিন তাকে নজরদারিতে রাখে। এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
‎দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির ভাইর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে ভোলা জেলা বিশেষ প্রতিনিধি  কে বলেন,, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মো. হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরদারিতে রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।

Tags:

সম্পর্কিত খবর :