সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তত্তিপুরে গঙ্গাস্নান অনুষ্ঠিত

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে গঙ্গা নদীর তীরে এ ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সমাগম ঘটে।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পাপ মোচন ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা নদীতে স্নান করেন। গঙ্গাস্নানকে কেন্দ্র করে তত্তিপুর এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। স্থানীয়রা জানান, প্রতি বছর নির্দিষ্ট সময়ে তত্তিপুরে এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে আসছে, যা এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :