চিরিংগা ইউনিয়নে ব্যতিক্রম আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চিরিংগা ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুম খালেদা জিয়া’র ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে চিরিংগা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ১৫. ০৮. ২০২৬ শনিবার বাদে আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুত্রমতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্বাচনী এলাকা চকরিয়া- পেকুয়ার মসজিদে মসজিদে পাড়া- মহল্লায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দিনভর বিরতিহীন লাগাতার কর্মসুচী পালন করা হয়।
চিরিংগা ইউনিয়ন বিএনপি’র আয়োজিত দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়  এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ, জুলাই সংগ্রামসহ জাতির মুক্তির সংগ্রামে সকল শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়াও বাংলাদেশের সমৃদ্ধি কামনায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারের এমপি/মন্ত্রী ও চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার জন্য  বিশেষ মোনাজাত করা হয়।
চিরিংগা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন