সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

চিলমারীতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিলমারী আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের খারিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বৃক্ষরোপন কার্যক্রম ও গ্রীষ্মকালীন শাক-সবজির উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে।
আজ বুধবার ১৫ জুলাই সকাল এগারোটায় উপজেলায় কৃষি উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, জামায়াতের আমির নুরে আলম মুকুল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও সদস্য বদরুদ্দোজা বুলু, কৃষি প্রশাসনিক কর্মকর্তা সারোয়ার, মাঠ পর্যায়ের উপ কৃষি কর্মকর্তাগণ ও কৃষকগন।
জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩৫০ জন কৃষককে প্রত্যেকে ৫ প্রকার ফল ও ঔষধি গাছের চারা, খুঁটি ও ২৫ কেজি জৈব সার। ৭৫০ জন কৃষককে প্রত্যেকে ৭ প্রকারের ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন সবজি বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ কেজি এমওপি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী ঘোষিত এই জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শিক্ষা, কৃষি অধিদপ্তর সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্যোগ গ্রহণ করেছে। দেশব্যাপী প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি এই তিন শ্রেণির সমন্বয়ে ৫টি করে গাছের চারা রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে চারা বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
কৃষি উপকরণ বিতরণে আমন্ত্রিত অতিথিবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশব্যাপী শুরু হয়েছে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ রক্ষায় ৫ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর এই মহতি উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল স্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
গাছের ধরন পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছের চারা রোপণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপযুক্ত সময় বছরের জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়।

Tags:

সম্পর্কিত খবর :