ছাত্রদল নেতা হাসিবুরের প্রথম মৃত্যু বার্ষিকীতে জবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত যুগ্ম আহবায়ক ও সাবেক সহ-দপ্তর সম্পাদক এবং জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে জবি কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রয়াত হাসিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব শামসুল আরেফিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতারা হাসিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও জুলাই-আগস্টের আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা হাসিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আগামী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, কাজী রফিকুল ইসলাম, রবিউল আওয়াল, মো: তৌহিদ চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

পর্যটন কেন্দ্র চর কুকরী-মুকরী খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়: সিন্ডিকেটের কাছে জিম্মি যাত্রী ও পর্যটক, হুমকির মুখে পর্যটন শিল্প

ভোলার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র চরফ্যাশন উপজেলার চর কুকরী-মুকরী ,ঢালচরের

Scroll to Top