জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, গণতান্ত্রিক সমৃদ্ধির চেয়ে শিক্ষার সমৃদ্ধি বেশি দরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন,জাতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক গণতান্ত্রিক সমৃদ্ধির চেয়ে  শিক্ষার সমৃদ্ধি বেশি দরকার। উন্নত শিক্ষার মান উন্নয়ন হলে বাকি সবগুলোই উন্নয়ন হওয়া সম্ভব। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি আপনাদের ছেলে মেয়েদেরও শিক্ষার মান উন্নয়ন করতে হবে। আগে নিজেই স্টাডি করবেন পরে শিক্ষার্থীদের শিখাবেন। বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে অর্থনীতি, শিক্ষা সহ সকল ক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সেটি পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চতুর্দিকেই নজর দিচ্ছেন আপনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল সোমবার (২৫ আগস্ট)টাঙ্গাইলের সখিপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে উপজেলা হলরুমে মতবিনিময় সভা ও সখিপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিজ্ঞান সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। উভয় অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান , প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন প্রমুখ। জনাব আযম খান আরও বলেন, শিক্ষক সহ শিক্ষার্থীদের মেধার চর্চা করতে হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন