জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) এ হামরার তথ্য জানিয়েছেন জাপা চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য।
বেলা ১১টা ৪৯ মিনিটে এক মেসেজ বার্তায় তিনি লিখেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি আজ ১২ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৪০ মিনিটে একদল দুস্কৃতিকারী জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলা করে।’
এ ব্যাপারে জাতীয় পার্টির পরবর্তী করণীয় জানানোর কথাও বলেন তিনি।
জাগো নিউজকে তিনি বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে ১ থেকে দেড়শ লোক এসে হামলা করে। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। পুলিশ এখন এখানে এসেছে। বিস্তারিত আপনাদেরকে পরে জানাতে পারবো।




