সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড!

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কলাকান্দি গ্রামসংলগ্ন জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে জহির আলী (৫০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) রাতে উপজেলার কলাকান্দি এলাকার জিঞ্জিরাম নদীতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় জহির আলীকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। আদালত অবৈধ বালু উত্তোলনের অপরাধে জহির আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হচ্ছে। এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags:

সম্পর্কিত খবর :