সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ ০১ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ আজিজুল হক ঘরামি (৩৮) নামে ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।
সোমবার (০১জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া সেন্টু মেম্বারের স’মিলের সামনে থেকে ৩০পিস ইয়াবাসহ আজিজুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল পশ্চিম বালিপাড়া ৮নং ওয়ার্ডের ইউসুফ আলী ঘরামীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে এস.আই মো: ইসমাইল হোসেনের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঢেপসাবুনিয়া সেন্টু মেম্বারের স’মিলের সামনে থেকে আজিজুল হক ঘরামী নামের ঐ মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে জিয়ানগর থানায় নিয়ে আসা হয়েছে। তার নামে অএ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)ধারায় ১০(ক) সারনিতে মামলা দায়ের করা হয়েছে। তাকে পিরোজপুর কোর্টে প্রেরনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোহব্বাত খাঁন জানান, আজিজুল হক ঘরামি নামে এক মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পিরোজপুর কোর্টে প্রেরণ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :