সাম্প্রতিক
টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ

ঝিকরগাছার বাঁকড়ায় নারীর ক্ষমতায়ন প্রকল্পে ৩৪টি বকরি ছাগল বিতরণ, প্রধান অতিথি ইউএনও মোছা. রনী খাতুন

,
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বড়খলশী গ্রামে পল্লী প্রগতি সংস্থার নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ৩৪টি বকরি ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মুহা. আবুল কালাম আজাদ, একতা মেডিকেল সার্ভিসের পরিচালক মো. আরিফ বিল্লাহ, সাংবাদিক হাফিজুর রহমান ও সাহেব আলী, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হাফিজুর রহমান শিল্পী, আশরাফুল ইসলাম, তোতা এবং আব্দুল করিম প্রমুখ।
উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোছা. রনী খাতুন বলেন, “ছাগল পালন করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। দারিদ্রতাকে জয় করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। সংস্থার এই ছাগল পালন কর্মসূচি আপনাদের পরিশ্রমের মাধ্যমে সফল হবে। নিজেদের ভাগ্য পরিবর্তনে নিজেদেরই এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পল্লী প্রগতি সংস্থা পিপিএস প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ১৭টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে দুটি করে মোট ৩৪টি বকরি ছাগল প্রদান করা হয়েছে।
এ সময় ইউএনও মোছা. রনী খাতুনকে পেয়ে গ্রামবাসী স্থানীয় একটি রাস্তা ও ড্রেনের সমস্যার বিষয়টি তুলে ধরেন। তিনি বিষয়টি গুরুত্বসহকারে শুনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও সংশ্লিষ্ট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তারা ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও গ্রামবাসীকে আশ্বস্ত করেন।

Tags:

সম্পর্কিত খবর :