সাম্প্রতিক
ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান বাবুগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি ট্রাক, চালক আহত কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

ঝিকরগাছা উপজেলার সড়কের পাশে গাড় পুড়িয়ে ফেলার অভিযোগ

 
যশোর জেলা পরিষদের মালিকানাধীন ঝিকরগাছা বাকড়া সড়কের ঝিকরগাছা উপজেলার জেএল নং ৯৮ বল্লা মৌজা (স্বাদ প্রিক্যাডেট স্কুলের দক্ষিণ পাশে) ২টি রেন্ট্রি গাছের গোড়ায় জ্বালানী জমা করে তাতে আগুন দিয়ে ২টি রেন্ট্রি গাছ পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করছে  নওয়ালী গ্রামের হোসেন আমান (৪০)
যশোর জেলা পরিষদের সার্ভেয়ার (অঃ দাঃ)  মোঃ আশরাফ হোসেন বলেন গত (২১ ফেব্রুয়ারি )  আনুমানিক বিকাল ৫.৩০মিঃ জেলা পরিষদ কর্তৃপক্ষ বিশেষ সূত্রে জানতে পারে রাস্তার সীমানার মধ্যে জেলা পরিষদ তথা সরকারীভাবে রোপণকৃত ২টি জীবিত ও মূল্যবান রেন্ট্রি গাছ  আসামী আমান পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্য বিভিন্ন শুকনা জ্বালানী যোগ্য কাঠ বা অন্যান্য দ্রব্যদি গাছ ২টির গোড়ায় জমা করে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে।
জেলা পরিষদ কর্তৃপক্ষের নিদেশে আমি গত (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২.০০ টায় ঘটনাস্থলে উপস্থিত হই। স্থানীয় জনগনসহ আমরা দেখতে পাই উক্ত ঘটনা সত্য। গাছ দুটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
স্থানীয়রা বলেন আসামী আমান স্থানীয় প্রভাবশালী ও অত্যন্ত চালাক প্রকৃতি ব্যক্তি। জেলা পরিষদ তথা সরকারী রাস্তায় সরকারীভাবে রোপণকৃত রেন্ট্রি গাছ ২টি পরিকল্পিতভাবে মেরে ফেলার বিষয় স্থানীয় অনেকে স্বচক্ষে দেখলেও ভয়ে কেহ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তার দেখা দেখি আরও স্থানীয় পরিকল্পিত ভাবে অনেকে জেলা পরিষদ তথা সরকারী রাস্তায় সরকারীভাবে রোপণকৃত গাছ গুলোর গোড়ার ছাল কর্তন ও আগুন দিয়ে পোড়াচ্ছে। যে কারণে বৃক্ষের ন্যায় জাতীয় সম্পদ বিনষ্টসহ পরিবেশের ভারসাম্যর মারাত্মক ক্ষতি হচ্ছে। এমতাবস্থায়, যশোর জেলা পরিষদ কর্তৃপক্ষ কর্তৃক (২৬ ফেব্রুয়ারি)  ঝিকরগাছা থানায় মোঃ আমান (৪০), পিতা হোসেন আলী, গ্রাম নওয়ালী, উপজলা ঝিকরগাছা, জেলা যশোর কে আসামী করে একটি এজাহার দাখিল করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :