সাম্প্রতিক
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে মাদক মামলায় সখিপুরে একজনের যাবজ্জীবন রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ ভোলা বোরহানউদ্দিনে ‘কৃষক কার্ড’ বাস্তবায়নে কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ২, আহত ২০, কয়েকটি বাড়িতে আগুন চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে এই ঘোষণাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় মোহাম্মদী বলেন, পরাজিত পক্ষ কোনো শর্ত আরোপ করতে পারে না। তার মতে, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের মতোই এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা মূলত একটি আকস্মিক হামলার জন্য সময় নেওয়ার কৌশল।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতারা কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনারা হামলা চালাবে না। তবে একইসঙ্গে তিনি জানান, ইরানের বন্দরের ওপর নৌ অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের অনুরোধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীকে অবরোধ বজায় রাখতে এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের প্রস্তাব জমা দেওয়া ও আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ কার্যত বাড়ানো হবে।

নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ না করায় এই যুদ্ধবিরতিকে অনির্দিষ্টকালীন হিসেবে দেখা হচ্ছে।

 

Tags:

সম্পর্কিত খবর :