ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকসহ মো. দুলবাহার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গত শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার জীবনপুর গ্রামে দুলবাহারের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবনপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুলবাহারের বাড়ি থেকে ২১৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। পরে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।




