সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

ডিএনসিসি প্রশাসক ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর, নেই দলীয় প্রভাব

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে যাচাইবাছাই করা হচ্ছে, এতে রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে এসব কথা জানান তিনি।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে তারেক রহমান ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার ২১ দিনের মাথায় তিনি তা পূরণ করলেন।

যারা এখনও ফ্যামিলি কার্ড পায়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই জানিয়ে শফিকুল ইসলাম বলেন, নিবন্ধন সম্পন্ন হওয়ার সাথে সাথে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, জনগণের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, বিএনপি সরকার সে লক্ষ্যেই কাজ করে যাবে।

এই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ২ ও ৪-এর ৪ জন এবং ১৪ নম্বর ওয়ার্ডের ১০ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেয়া হয়। ঈদুল ফিতরের আগেই আরও ৫০৯ জন পাবেন ফ্যামিলি কার্ড।

Tags:

সম্পর্কিত খবর :