সাম্প্রতিক
দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন রাস্তা তৈরি করতে গেলে ফসলি জমি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সারা দেশে রেলযোগাযোগ বৃদ্ধিসহ ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জলাবদ্ধতা যাতে না হয় এবং পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। যেন অতিবৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি না হয়। শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে আমরা মাটির নিচ থেকে পানি তুলছি। কৃষিকাজের জন্যও পানি তুলছি। এটি ধীরে ধীরে ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে পুরো পরিস্থিতি। আমরা যদি এই পরিস্থিতিকে এখনই মোকাবিলা করতে চাই, তাহলে প্রথম কাজটি হচ্ছে আমাদের খাল খনন করতে হবে।’

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘নির্বাচনে আমরা জয়ী হওয়ার পর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে বিস্তীর্ণ হাওরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা করা হবে। সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখাই মানুষের লক্ষ্য।

Tags:

সম্পর্কিত খবর :