কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায় সীমাহীন যানজটে তাড়াইলের মানুষ অসহায়।
বিশেষ করে হাসপাতালে একটা রোগী নিতে গেলে হাসপাতালের গেট পর্যন্ত প্রচুর পরিমাণ গাড়ি উল্টা পার্কিং করা থাকে। বিশেষ করে বড় বড় মাল পরিবহন করার ট্রাক।
ডানে বায়ে দুই পাশের লাইন বন্ধ করার কারণে রাস্তা সংকীর্ণ হয়ে আছে।
আর রাস্তায় পরিবহনের গাড়ি তো আছেই।
সব মিলিয়ে এক অস্থির পরিবেশ বিরাজ করে তাড়াইলের রাস্তাঘাটে।
পূর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হলেও সুরাহ হার কোন কিছুই হয়নি।
তাড়াইল উপজেলা পরিষদ থেকে একজন খন্ডকালীন ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য লোক রাখা হলেও উনি প্রজ্যাপ্ত না।
আর কাঁচামালের আড়ত মেইন রোডের পাশে হওয়ার কারণে মেনরোডে গাড়ি রেখে লোডিং করা হয় তার কারণে জ্যাম আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।
বাশমল মোড় থেকে একেবারে হাসপাতাল পর্যন্ত, কোন কোন সময় বালিগাতী বাজার পর্যন্ত ছড়ায় এই যানজট।
অপরদিকে সাচাইল, মহাজন বাড়ির মসজিদ পর্যন্ত চলে যায় এই জ্যাম।
কোন দুর্ঘটনা করতে ফায়ার সার্ভিস এ গাড়ি যাবে এই ব্যবস্থা নাই। একই সাথে কোন এম্বুলেন্স পার হবে এরকম সুযোগ নাই। আরো ভয়ংকর ব্যাপার হলো তাড়াইল থানা থেকে কোন গাড়ি বের হবে সেই উপায়ও কিন্তু থাকে না শুধুমাত্র একটা আরতের জন্য।
এলাকাবাসী এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।












