সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ঢাকায় দূতাবাসে এক সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্করে নতুন মাইলফলক রচিত করছে। আস্থার নতুন ধাপে পৌঁছেছে দুই দেশ। ইয়াও ওয়েন বলেন, সহযোগিতা ক্ষেত্রে বিস্তৃত এ সফর উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।

আগে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করেছে কোম্পানি, এখন দুই দেশের বিশেষজ্ঞ এই কাজ করবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত।

বাংলাদেশ-মায়ানমার-চীন করিডর এ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

 

Tags:

সম্পর্কিত খবর :