দীর্ঘ ৩৫ বছর পর আজ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ। নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি।

ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ।

নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে হবে ভোট গ্রহণ। বিকাল ৫টার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে। সংরক্ষিত নারীসহ সংসদে ভোট আসন ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এর আগে, ২২তম রাষ্ট্রপতি গত ২৪ জুলাই পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কচুয়া বাজারে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা, সিঙ্গার শোরুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন”

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের কচুয়া বাজারে