সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা

ইলিশ অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মার্চ ও এপ্রিল মাসে ইলিশ আহরণ থেকে বিরত থাকায় বরিশালের হিজলা উপজেলার দুই হাজার সুফলভোগী জেলে পাবেন সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা।

মঙ্গলবার দুপুরে জেলেদের মাঝে সরকারি বরাদ্দের খাদ্য সহায়তার উদ্বোধণ করা হয়েছেন। এ সহায়তার মাধ্যমে প্রত্যেক জেলে ১২ কেজি করে আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ পাবেন।

জেলেদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন করেছেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, যুবদল নেতা দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মনিরুজ্জামান, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহজাহান রেজা, সরকারি হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাইদ সায়হান, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান প্রমুখ।

Tags:

সম্পর্কিত খবর :