সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, গত সপ্তাহের ভয়াবহ জোড়া ভূমিকম্পে ১ হাজার ৭০০-এর বেশি মানুষের মৃত্যুর পর তিনি দেশে ফিরতে চাইলে সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে।

সোমবার পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মাচাদো এ অভিযোগ করেন। ভিডিও বার্তায় মাচাদো বলেন, ‘এই হৃদয়বিদারক সময়ে’ ভেনেজুয়েলার মানুষের পাশে থাকতে তিনি দেশে ফিরতে চান।

তিনি অভিযোগ করেন, তাকে দেশে প্রবেশে বাধা দিতে সরকার ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

মাচাদো বলেন, ‘তাদের সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। কিন্তু যারা আমার ফিরে আসা সহজ করতে চায়, তাদের হুমকি দেওয়া হয়েছে।’ গত ডিসেম্বরে মাস থেকে তিনি নির্বাসনে রয়েছেন। পরে তিনি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কারাকাসের সেবাদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

তবে মানবিক সহায়তাবিষয়ক ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়া ও পূর্বাঞ্চলীয় শহর মারাকাইবোর বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করছে।

যুগ্ম ভূমিকম্পের ঘটনাটি ঘটে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক করার ছয় মাস পর। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ওয়াশিংটনের চাপের মধ্যেই তিনি সরকার পরিচালনা করছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার বিজয় দাবি করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উপেক্ষা করে মাদুরো নিজেকে পুনর্নির্বাচিত ঘোষণা করেন।

মাচাদো গত মে মাসে পানামা থেকে ঘোষণা দেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

তবে রড্রিগেজ প্রশাসন এ বিষয়ে তার দাবির কোনো জবাব দেয়নি।

Tags:

সম্পর্কিত খবর :