ধর্মীয় রাজনীতির ঠিকাদারদের দাফনে বাধা দেওয়া কেমন রাজনীতি!: মাহবুবুর রহমান খান

দাফনে বাধা দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান। তিনি বলেন, যেখানে মৃত্যুর পর দ্রুত দাফন করার বিষয়ে ধর্মীয় নির্দেশনা রয়েছে সেখানে ধর্মীয় রাজনীতির ঠিকাদারদের দাফনে বাধা দেওয়া কেমন রাজনীতি!

সোমবার (২৬ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা লেখেনভ।মাহবুবুর রহমান খান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিটেনশন অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

পোস্টে তিনি লেখেন, প্রকৃত মুক্তিযোদ্ধা না এই অভিযোগে মানিক পশারীকে গার্ড অব অনার দিতে ও কবর দিতে বাধা দিয়েছে জামায়াতে ইসলামীর লোকজন ! মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার ঠিকাদারি জামায়াতে ইসলামী নিয়েছে এটা জাতির দুর্ভাগ্য না সৌভাগ্য তা আপাতত বুঝতে পারছি না ! সেই সার্টিফিকেট গ্রহন না করায় সরকারকে ধন্যবাদ।

তিনি লেখেন, তাকে গার্ড অব অনার দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে দাফনে সহায়তা করার কাজটা স্থানীয় প্রশাসন সম্পন্ন করেছে। বিএনপির ভুল-ত্রুটি থাকতে পারে কিন্তু তারা কখনো বেসিক জায়গা থেকে সরে যায় না।শেষে তিনি লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আওয়ামী লীগের বিচারের নিরপেক্ষতা নিয়ে আমারও প্রশ্ন আছে। কিন্তু, দাফনে বাধা দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। যেখানে মৃত্যুর পর দ্রুত দাফন করার বিষয়ে ধর্মীয় নির্দেশনা রয়েছে সেখানে ধর্মীয় রাজনীতির ঠিকাদারদের দাফনে বাধা দেওয়া কেমন রাজনীতি!

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top