নওগাঁর মান্দায় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, সম্ভাবনাময় উদ্যোগ চিহ্নিত করা এবং অর্থায়নের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘উদ্যোগ ’ কর্মসূচির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক পিএলসির কশব শাখার নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার সব তফসিলি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অগ্রণী ব্যাংক পিএলসির নওগাঁ অঞ্চলের এজিএম ও অঞ্চলপ্রধান মো. হাসান তারেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মামুনূর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মকলেছুর রহমান মকে এবং কুসম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমূখ। এ ছাড়া বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় ‘উদ্যোগ ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান ও চিহ্নিত করে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থায়নের আওতায় আনার বিষয়টি তুলে ধরা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক পিএলসির কশব শাখা লিড ব্যাংক হিসেবে কর্মসূচির সমন্বয় করছে। উপজেলার সব তফসিলি ব্যাংকের অংশগ্রহণে তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ ও অর্থায়ন কার্যক্রম সম্পর্কে প্রচারণা চালানো হচ্ছে।
নওগাঁর মান্দায় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করতে ‘উদ্যোগ’ কর্মসূচির প্রচারণা সভা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নেছারাবাদে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
October 13, 2026
লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
October 13, 2026
নওগাঁর মান্দায় ১৩৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
October 13, 2026
নওগাঁর মান্দায় ১২৫ পূজামণ্ডপে সরকারি অনুদান ও নগদ অর্থ বিতরণ
October 13, 2026
রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু
October 13, 2026
রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু, গ্রেপ্তার ২
October 13, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরন
October 13, 2026
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্ষ্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরনে

নেছারাবাদে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
October 13, 2026
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর বিপুল সিকদার নামে এক

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছনার পর যুগ্ম কমিশনারের কক্ষে তালা নেমপ্লেড উধাও
October 13, 2026
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদ তাঁর অধীনস্থ সহকারী

লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
October 13, 2026
নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার

নওগাঁর মান্দায় ১৩৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
October 13, 2026
নওগাঁর মান্দায় গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, যাতায়াত সহজীকরণ ও দাপ্তরিক