শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় ১২৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিমান্ড অর্ডার (ডিও) ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদান তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার ১২৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিওর পাশাপাশি নগদ দুই হাজার টাকা করে তুলে দেওয়া হয়। এতে ১২৫টি পূজামণ্ডপে মোট দুই লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করছে।’
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।’
সভাপতির বক্তব্যে ইউএনও মোসা. আতিয়া খাতুন বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পূজা উদযাপন কমিটির নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নওগাঁর মান্দায় ১২৫ পূজামণ্ডপে সরকারি অনুদান ও নগদ অর্থ বিতরণ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নেছারাবাদে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
October 13, 2026
লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
October 13, 2026
নওগাঁর মান্দায় ১৩৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
October 13, 2026
নওগাঁর মান্দায় ১২৫ পূজামণ্ডপে সরকারি অনুদান ও নগদ অর্থ বিতরণ
October 13, 2026
রূপগঞ্জে দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: এমপি দিপু
October 13, 2026
রূপগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালকের মৃত্যু, গ্রেপ্তার ২
October 13, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

কালীগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরন
October 13, 2026
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্ষ্যক্রমে দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরনে

নেছারাবাদে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার
October 13, 2026
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর বিপুল সিকদার নামে এক

বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছনার পর যুগ্ম কমিশনারের কক্ষে তালা নেমপ্লেড উধাও
October 13, 2026
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সরাফুদ্দিন আহমেদ তাঁর অধীনস্থ সহকারী

লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
October 13, 2026
নাটোরের লালপুরে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। সোমবার

নওগাঁর মান্দায় ১৩৭ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল
October 13, 2026
নওগাঁর মান্দায় গ্রাম পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধি, যাতায়াত সহজীকরণ ও দাপ্তরিক