সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে দুই দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আমাদের শিক্ষার্থীদের মাঝে যে সুপ্ত প্রতিভা রয়েছে, এই মেলার মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটছে। তাদের ছোট ছোট উদ্ভাবনই ভবিষ্যতে বড় পরিবর্তনের হাতিয়ার হবে।’
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত প্রজেক্ট নিয়ে স্টল সাজিয়েছেন। বিশেষ করে পরিবেশবান্ধব জ্বালানি, আধুনিক কৃষি প্রযুক্তি এবং রোবটিক্স সংক্রান্ত প্রজেক্টগুলো দর্শনার্থীদের নজর কাড়ছে।
আয়োজকরা জানিয়েছেন, ১৫ এপ্রিল শুরু হওয়া এই মেলা চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। সমাপনী দিনে অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :