নড়াইলে ৬ দিনের মধ্যে ৩ খুন, আইনশৃঙ্খলার অবনতি

নড়াইলের লোহাগড়া উপজেলায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টার দিকে পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ নিয়ে লোহাগড়া উপজেলার ৬ দিনের মধ্যে তিন খুন, স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, আইনশৃঙ্খলা খুব অবনতি মানুষের জীবনের নিরাপত্তা নেই।

নিহত আজিবার শেখ পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার আজিবার শেখ তার অটোভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি সন্ধায় বাড়ি ফিরে গেলেও এদিন বাড়িতে ফিরে আসে না। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেন। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে পৌরসভার মোল্যার মাঠ এলাকায় একটি বাড়ির ছাদে তার হাত- পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রথম হত্যা

গত বুধবার( ৪ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে হাসানুর শেখ বাড়ির পাশে সুপারি গাছে পানি দিতে যায়। এসময় তার চাচাতো ভাই হাসদেল শেখ তার জমিতে ছায়া পড়বে জানান। আরও বলেন, সুপারি গাছ কেন লাগিয়েছে জিজ্ঞেস করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ, আরমান শেখে ও মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে জখম ও গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসাক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় হত্যা

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে দুপুর ১ টার দিকে মাদকাসক্ত খায়রুল শেখের সাথে আফসার শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খায়রুল শেখ তার পিতাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পালিয়ে যায়।

তৃতীয় হত্যা

লোহাগড়া উপজেলায় আজিবার শেখ (৪০) নামে এক অটোভ্যান চালকের হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টার দিকে পৌরসভার লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে জানতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলামের সাথে কথা হলে ৬ দিনে ৩ খুনের বিষয় এবং আইনশৃঙ্খলার অবনতি জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, এটা আইনশৃঙ্খলার অবনতি নয়, পারাবারিক কলহের জেরে খুন হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top