সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

নাঙ্গলকোটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে মোস্তাফিজুর রহমান (১৭) নামে এক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে হোমনাবাদ ডিগ্রি কলেজের সামনে নির্মাণাধীন বিল্ডিংয়ের ৪ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।মৃত মোস্তাফিজুর রহমান নিলফামারীর ডিমলার কাকরা বাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি ওই বিল্ডিংয়ের নির্মাণশ্রমিক ছিলেন।
জানা যায়, গত ১২ দিন আগে মোস্তাফিজ সহ একই এলাকার ১০-১৫ জন নিলফামারী থেকে নাঙ্গলকোটে আসেন বিল্ডিং ঠিকাদার মোকাররমের কাজ করার জন্য। রোববার সকালে ঠিকাদারের হোমনাবাদ কলেজের সামনে ওসমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে গিয়ে কার্নিশের সেন্টারিং খোলার সময় কোনো প্রকার সেফটি না থাকায় ৪ তলা থেকে নিচে পড়ে যায়।
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদারের অবহেলা ও সেফটি না থাকার কারণে ৪ তলা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অহিদুর রহমানের কাছে ৬ তলা ভবনের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ এবং তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না, ৬ তলা ভবনের কোনো অনুমতি নাই। বিল্ডিং মালিক ও ঠিকাদারকে ঘটনা স্থলে গিয়ে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার এস, আই, শুভ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফোন পেয়ে লাশ থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে। পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :