নিষিদ্ধ পলিথিন বন্ধে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ ও জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক, ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজার সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, পলিথিন ব্যবহারের ফলে জলাবদ্ধতা সৃষ্টি, মাটি ও পানি দূষণসহ পরিবেশের নানা ধরনের ক্ষতি হচ্ছে। তাই শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, পলিথিনের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে এর ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এ সময় ব্যবসায়ী ও ভোক্তা উভয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বানারীপাড়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও আইসিটি অধিদপ্তরের সহায়তায় প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট বিলের ১০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালের বানারীপাড়ায় প্রতারনার মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা