পত্নীতলায় মাদকবিরোধী অভিযান: এক হাজার লিটার ওয়াশ জব্দ, আটক ৩

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরীর কাঁচামাল) ও ৫ লিটার চোলাই মত উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) গভীর রাতে নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা সার্কেল এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির ও উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রায় এক হাজার লিটার ওয়াশ ও ৫ লিটার চোলাই মদ জব্দের পর ধ্বংস করা হয়।

অভিযানে চলাই মদ তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন–১। বান্দন (৪৫) পিতা- কিনা, ২। সুজিত (২১) পিতা – বান্দন, ৩। রহিন (৩৬)পিতা- গংগা। তাদের গ্রাম -বাদলপুর, থানা-পত্নীতলা, নওগাঁ বলে পুলিশ জানিয়েছে।

পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক  জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোলাই মদ তৈরি,বিক্রি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

স্থানীয় বাসিন্দা জানান, এলাকায় চোলাযই মদসহ বিভিন্ন মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

সচেতন মহলের মতে, শুধু অভিযান নয় —মাদক তৈরির উৎস, সরবারহকারী ও বিক্রয়চক্র শনাক্ত তাদের আইনের আওতায় আনা জরুরী। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে মাদকের ক্ষতি কর সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি

  কুড়িগ্রামে বসুনিয়ার হাট আহম্মদিয়া দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানের

Scroll to Top