পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ লিটার চোলাই মদ ও ৭০ লিটার মদ তৈরির সরঞ্জামসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
পত্নীতলা থানার এএএস আই মিজান সাহেব জানান, ৮ ই আগস্ট ২০২৬ শনিবার রাতে পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বরাইল গ্রামের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নিজ বাড়ি থেকে সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করা হয়।
আটককৃত সত্য রানী বড়াইল গ্রামের বৈশাখ চন্দ্র বর্মনের মেয়ে ও বিপুল বর্মনের স্ত্রী।
পত্নীতলার থানা ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, আটককৃত সত্য রানী হেফাজত থাকা অবৈধ মাদকদ্রব্য ও সরঞ্জামসহ জব্দ করা হয়। এবং তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করা হয়েছে।
ওসি সাহেব আরও বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।