সাম্প্রতিক
ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ স্বতন্ত্র রাজনীতি না করলে এনসিপির নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ : রাশেদ খান শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ দেশে ২৫ হাজার ধাত্রী নিয়োগ করা হবে: প্রধানমন্ত্রী

পত্নীতলায় শবরিতলা ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগ স্থানীয় লোকজনের

নওগাঁ পত্নীতলা উপজেলায় শবরিতলা ঘাটে রাতে অন্ধকারে দুর্বৃত্তরা অবৈধভাবে বালি উত্তোলনে করায়, স্থানীয় লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করে।

স্থানীয় লোকজনের  সূত্রে জানা যায় যে,  ২৫শে এপ্রিল অনুমান রাত ৩টার দিকে দুর্বৃত্তরা বালু  উত্তোলনের কাজে লিপ্ত হলে, কাছের স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাদের ট্রাক্টর সহ অন্যান্য গাড়ি বাহন ঘটনাস্থলে আটকিয়ে রাখে। ভোর বেলায় বালু উত্তোলনকারীরা জোর করে  লোকজনের কাছ থেকে আটকে রাখা ট্রাক্টর অন্যান্য বাহন ছিনিয়ে নিয়ে যায়।পরে দুর্বৃত্তরা শবরিতলার স্থানীয় লোকজনের পা কেটে নেওয়া হবে পত্নীতলা বাজারে আসলে  এ রকম বিভিন্ন প্রকারের ভয় ভীতিকর হুমকি ধামকি ফোনে দিতে থাকে।

বিষয়টি  উপজেলার এসিল্যান্ড মহাদ্বয়ের কাছে অবগত হলে এসিল্যান্ড জুয়েল সাহেব  ঘটনা স্থলে উপস্থিত হন এবং স্থানীয় বাসিন্দাদের কাছে ঘটনাটি শোনেন।

এসিল্যান্ড মহাদ্বয় বলেন বর্তমান পত্নীতলা উপজেলার মধ্যে বালু উত্তোলনের জন্য পয়েন্ট বৈধ টেন্ডার নেই। যদি অবৈধভাবে কেউ বা কাহারা  পত্নীতলা  উপজেলার মধ্যে কোন স্থানে বালু উত্তোলন করে তাহলে,সজাগ থেকে  সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানোর জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :