সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ! ফরিদপুর আগমন উপলক্ষে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামী শুক্রবার নিজ জেলা ফরিদপুর সফরে আসছেন। সফরকালে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন এবং আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় তিনি ফরিদপুরে পৌঁছে করিম জুট মিল পরিদর্শন করবেন। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে নদী গবেষণা ইনস্টিটিউট এবং দুপুর ১২টা ১৫ মিনিটে কুমার নদ ও জসিম কমপ্লেক্স পরিদর্শন করবেন।
বিকাল ৩টায় তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন। এতে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্টরা জানান, এ সফরের মাধ্যমে অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হতে পারে।

Tags:

সম্পর্কিত খবর :