সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

পাংশায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আরমান শেখ (৩৫)। তিনি পাংশা উপজেলার ভট্টাচার্যপাড়া গ্রামের শামসুল শেখের ছেলে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদের নেতৃত্বে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে ভট্টাচার্যপাড়া এলাকায় আরমান শেখের দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :