সাম্প্রতিক
স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন ভারতের ককরোচ পার্টির সংসদ অভিমুখী মিছিলে পুলিশের লাঠিচার্জ রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট বিশ্বকাপের উন্মাদনায় বিশ্ব অর্থনীতির ক্ষতি ১৭০০ কোটি ডলার মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিতে আহবান স্থানীয় সরকারমন্ত্রীর হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা অনিরাপদ পথ ব্যবহারের সময় হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

পাবনা ফরিদপুর উপজেলা হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

,
পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাদল ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তালিব, আমীর, ফরিদপুর উপজেলা শাখা; মোঃ সাপিনুর ইসলাম, সাবেক আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান; আব্দুল হাই আল-রাজী, সেক্রেটারি, ফরিদপুর উপজেলা শাখা; জিয়াউর রহমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফরিদপুর উপজেলা শাখা; এবং রবিউল করিম সরকার, সাবেক চেয়ারম্যান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান, সভাপতি, হাদল ইউনিয়ন শাখা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান আত্মসংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস, যা ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tags:

সম্পর্কিত খবর :