সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

পাবলিক সেজে এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাই, অধিক মূল্যে বিক্রয়ে ১২ হাজার টাকা জরিমানা

,
পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে তারাকান্দা উপজেলায় এলপিজি সিলিন্ডারের মূল্য যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) তারাকান্দা উপজেলার তারাকান্দা ও কোধালধর বাজারে এই অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা মো: আমিনুল ইসলাম-এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম পাবলিক সেজে বিভিন্ন দোকানে এলপিজি সিলিন্ডারের দাম যাচাই করেন।
অভিযানকালে সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকা হলেও অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অ’প’রা’ধে ৩টি দোকানের বি’রু’দ্ধে পৃথক ৩টি মা’ম’লা’য় মোট ১২,০০০ (বারো হাজার) টাকা অ’র্থ’দ’ণ্ড আরোপ ও আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন জানান, পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অতিরিক্ত মূল্য আদায় সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।

Tags:

সম্পর্কিত খবর :