সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

পিরোজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ ব্রিফিংয়ের আয়োজন করে গণউন্নয়ন সমিতি।

“প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন, অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়ে গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গণউন্নয়ন সমিতির সভাপতি জিয়াউল আহসান।

এ সময় বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) পিরোজপুরের সভাপতি খায়রুন নাহার রুবী, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু এবং গণউন্নয়ন সমিতির কো-অর্ডিনেটর মো. রিয়াজুল হক রেজাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও ভুয়া তথ্য ছড়ানোর মতো জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়ছে। তাই নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, অধিকার, ন্যায়বিচার ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ ও সমতাভিত্তিক ডিজিটাল সমাজ গড়ে তোলা সম্ভব, যেখানে নারী-পুরুষ সবাই সমান মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।

 

Tags:

সম্পর্কিত খবর :