পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি ’র আত্মপ্রকাশ

যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘ যশোর রিপোর্টার্স ইউনিটি ’ (জেআরইউ) আত্মপ্রকাশ করেছে । পেশাদার সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা , বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে । নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটন সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । সংগঠনের নেতৃবৃন্দ জানান , যশোরে কর্মরত সকল পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্যবদ্ধতা , পেশাগত মর্যাদা , অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য । একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় , অনিয়ম-দুর্নীতি ও নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও জনমত গঠনে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি । নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন শিকদার খালিদ (একুশে টেলিভিশন) ও বিএম ফারুক (আরটিভি) । যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি (গ্লোবাল টিভি), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু  ( সাপ্তাহিক রেড নিউজ ও অ্যাডভোকেট , জজ কোর্ট , যশোর ), দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো (দৈনিক স্পন্দন), কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম (নাগরিক টিভি) এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল (ডিবিসি নিউজ)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ (নির্বাহী সম্পাদক, দৈনিক প্রভাতফেরী), মোস্তাকিম আল রাব্বি সাকিব (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), জহুরুল ইসলাম (বার্তা সম্পাদক, দৈনিক প্রতিদিনের কণ্ঠ), সিরাজুল ইসলাম (রাজধানী টিভি), ইলিয়াস সাজু বাদশা (প্রধান ফটো সাংবাদিক, দৈনিক কল্যাণ ও দৈনিক ডেসটিনি) এবং রোহিত হোসেন রনি (ভিওডি বাংলা) । সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের অন্যতম সেতুবন্ধন হিসেবে কাজ করবে যশোর রিপোর্টার্স ইউনিটি । পেশাদার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক , দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

‎ববিতে সামাজিক সংগঠনের নিবন্ধন ফি হাজার টাকা – প্রতিবাদে নিবন্ধন না করার সিদ্ধান্ত ২২ সংগঠনের

‎বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)-তে বিশ্ববিদ্যালয় টিএসসির আওতাধীন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর

Scroll to Top