প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়রায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সফল ও সার্থক করে তুলতে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা জি এম মাওলা বকসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল।

​সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. শরিফুল আলম, বিএনপি নেতা মাওলানা গোলাম মোস্তফা, অধ্যাপক আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, সরদার মতিয়ার রহমান, আব্দুল মজিদ, এস এম আব্দুর রহিম সানা, আব্দুল গফফার গাজী, মো. কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম রফিকুল ইসলাম, মহরম হোসেন, নাজমুল হুদা, হাবিবুর রহমান, শেখ সেরাজুল ইসলাম, শেখ মাসুদুর রহমান এবং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন।

​এছাড়াও উপস্থিত ছিলেন এস এম খায়রুজ্জামান, কামরুল ইসলাম খান, মিনারুল ইসলাম মালী, জিয়াউর রহমান জিতু, যুবদলের সদস্য সচিব মোহ্তাসিম বিল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোস্তাফিজুর রহমান হেলাল, কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম সানা, মহিলা দলের সভানেত্রী দিলরুবা মিজান, সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতান, মহিলাদল নেত্রী ফাতেমা খাতুন, রোজিনা খাতুন, লিপি খাতুন, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন, আলমগীর, জাসাসের সভাপতি জামাল ফারুক জাফরিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমিক দলের সভাপতি আকবার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, তরুণ দলের সভাপতি আবু হাসান এবং সাংগঠনিক সম্পাদক বকুল প্রমুখ।

​প্রস্তুতি সভায় উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী ৫ নভেম্বরের কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top