ফেল করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করে কারিনা পাল (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ সোমবার সকালে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কারিনা পাল উপজেলার মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, কারিনা ভাল ছাত্রী ছিল। বিদ্যালয়ে সব সময় তার রোল নম্বর দুই-তিনের মধ্যেই থাকত। কিন্তু এসএসসি পরীক্ষায় সে পদার্থ ও রসায়ন বিষয়ে ফেল করেছে। সে মোবাইলে ফলাফল দেখার পর ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

ওসি জানান, অনেকক্ষণ ধরে কারিনার সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখে সে গলায় ফাঁস দিয়েছে। এরপর দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন মামলার তদন্তে ডিবি, ভুক্তভোগী–আসামি সবাই কিশোর গ্যাংয়ের সদস্য

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির উদ্দিনের

Scroll to Top