সাম্প্রতিক
বরিশালের হিজলায় ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ আগামী নির্বাচনেই অংশ নিতে পারে আ.লীগ: তৌহিদ হোসেন ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট ঝিনাইদহে পাটওয়ারীর সাথে যা ঘটেছে তা শোভনীয় নয়: আইনমন্ত্রী নাচোল,বেনিপুর মোড়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারহাদ হোসেন রাজের উপর সন্ত্রাসী হামলা ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় মাদানী রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ দেশে ২ কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন গালিবাফ

ফেসবুকে ‘শহীদ’ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য: শাহবাগ থানায় অভিযোগ, তদন্তের দাবি

বৃহস্পতিবার,২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শহীদ’  ওসমান হাদি-কে নিয়ে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে নীলা ইস্রাফিল নামক একজন নারী ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানা-য় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম (SDF)-এর মুখপাত্র জুলাইকন্যা তাহরিমা জান্নাত সুরভী আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে শাহবাগ এলাকায় অবস্থানকালে ‘Neela Israfil’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত একটি পোস্ট নজরে আসে অভিযোগকারীর। ওই পোস্টে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হয়ে নিহত ওসমান হাদিকে ‘জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে তা নিয়ে অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এ ধরনের অবমাননাকর বক্তব্য কেবল ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং তার পরিবার, অনুসারী ও সমর্থকদের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত হানতে পারে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি আলেম সমাজ ও আন্দোলনকারীদের বিরুদ্ধেও বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগকারীর ভাষ্যমতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য তরুণ সমাজের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করতে পারে, যা সামগ্রিকভাবে সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, উক্ত আইডি থেকে বিভিন্ন সময় হুমকিমূলক বার্তা ও উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করা হয়েছে। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় সাক্ষী হিসেবে আনম আয়াস, তুহিন ফরাজী এবং মো. আব্দুর রহমান মেহেদী-র নাম উল্লেখ করা হয়েছে, যারা রাষ্ট্র সংলাপ ফোরাম -এর সঙ্গে সম্পৃক্ত। অভিযোগকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণামূলক ও উস্কানিমূলক প্রচারণা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে জনমত গঠনের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হলেও একই সঙ্গে এটি বিভ্রান্তিকর তথ্য ও উত্তেজনামূলক বক্তব্য ছড়ানোর ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের বিদ্যমান সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত বা মানহানিকর বক্তব্য প্রচার করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একদিকে ওসমান হাদির অনুসারীরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন, অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা এবং দায়িত্বশীল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি নিয়েও নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :