সাম্প্রতিক
চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের মাঝে পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) শহরের বৃন্দাবনপাড়া কুরআনীয়া মাদ্রাসায় সহ-সভাপতি মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় এলাকার অসহায় ও এতিম শিশুদের জন্য চাল, ডাল, ছোলা, তেল, খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

মানবিক এ আয়োজনে হাবিবুর রশিদ সন্ধান বলেন, রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বগুড়া জেলা ছাত্রদল এই উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ন-সম্পাদক আশিকুর রহমান সম্রাট, শাহ্ ইমতিয়াজ ইমন, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, যুগ্ন-আহ্বায়ক আল আমিন সনি, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, ইমতিয়াজ সরকান, রিফাত হাসান রুকু, সিজান সরকার, মেহেদি হাসান জিম, মোনতাছির সরকার মুহি ও ছাত্রনেতা বাপ্পিসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেষে উপস্থিত এলাকাবাসী বগুড়া জেলা ছাত্রদলের এ মহতী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান। তারা বলেন, রমজানের পবিত্রতায় এমন মানবিক সহায়তা সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এ প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :