বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় ২৭৩ জনের প্রাণ নিয়ে দেখা দিয়েছে গভীর শঙ্কা। মানবপাচারের ঝুঁকিপূর্ণ এই যাত্রায় থাকা নারী-পুরুষ ও শিশুসহ বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গোপসাগর-এর উত্তাল ঢেউয়ে ডুবে যাওয়া ট্রলারটির অধিকাংশ যাত্রীই টেকনাফ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই টেকনাফজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজদের স্বজনরা ঘাটে, বাড়িতে, এবং বিভিন্ন স্থানে আহাজারি করছেন—প্রতিটি মুহূর্ত যেন তাদের জন্য অসহ্য অপেক্ষা।
স্থানীয় সূত্রে জানা যায়, দালাল চক্রের প্রলোভনে পড়ে উন্নত জীবনের আশায় তারা অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝপথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
এদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার তৎপরতা চালালেও প্রতিকূল আবহাওয়া ও সাগরের উত্তাল পরিস্থিতির কারণে অভিযান ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই ঘটনায় আবারও সামনে এসেছে মানবপাচারের ভয়াবহ চিত্র এবং ঝুঁকিপূর্ণ সাগরপথে যাত্রার নির্মম বাস্তবতা। স্থানীয়দের দাবি—এ ধরনের ট্র্যাজেডি রোধে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি












