সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনীর উপর পাহাড়ি স/ন্ত্রাসী গ্রুপ জেএসএস(সন্তু) গ্রুপের মধ্যে গুলি বর্ষন। গোলাগুলিতে নিহত ১ জেএসএস সদস্য

,
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে সেনাবাহিনী ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সদস্যদের মধ্যে বিনিময় হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের হিমাগ্রী এলাকায় এই ঘটনা ঘটে। তবে এতে সেনাবাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে বান্দরবান জেলা সদর থেকে রুমা অভিমুখী একটি পিকআপ গাড়ি ৩নং তারাছা ইউনিয়নের মুরুং বাজার সংলগ্ন হিমাগ্রী এলাকায় পৌঁছালে জেএসএস (সন্তু) গ্রুপের একদল সশস্ত্র সদস্য গাড়িটি আটকায় এবং অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা করে।
ঠিক সেই সময় ওই এলাকায় টহলরত সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। সেনাবাহিনীর কঠোর অবস্থানের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই উত্তেজনা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী সেনাবাহিনীর কোনো সদস্যের ক্ষয়ক্ষতি হয়নি।
উক্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ত্বরিত পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।

Tags:

সম্পর্কিত খবর :