“বান্দরবান সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন গ্রেফতার”

 [𝟎𝟏 𝐍𝐎𝐕𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟔]
০১ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান সদর থানা পুলিশের একটি আভিযানিক দল মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গত ৩১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২২:৩০ ঘটিকায় বান্দরবান সদর থানাধীন মধ্যম পাড়ায় জনৈক নিপু ধরের বাড়ির সুমনের বসতঘরে অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযান পরিচালনাকারী দল ০১। মোঃ শাহাব উদ্দীন (২৬) ও ০২। মোঃ মোমিন (২৫) নামের দুইজনকে আটক করে। পরবর্তীতে তাদের হেফাজত থেকে সর্বমোট ৬৫০ (ছয়শত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে বান্দরবান জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top