বার্তা বাজারে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে অভিযান চালিয়ে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিপ্লব উদ্যান এলাকা থেকে তাদের আটক করা হয়।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, বার্তা বাজারের সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব উদ্যান এলাকায় অভিযানে নামে। এ সময় সন্দেহজনক আচরণ ও অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে ঘোরাফেরার সময় নারগিস নামের এক নারী ও চারজন পুরুষকে আটক করা হয়।
ওসি বলেন, নগরী নিরাপদ ও অসামাজিক কার্যকলাপমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর। এই অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া শেষে ধৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর “প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যান এখন পতিতাদের হাট” শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ করে বার্তা বাজার।



