রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং বহরপুর আউটলেট শাখার স্থান পরিবর্তন করে নতুন রূপে শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজারের বিশুর মোড় এলাকায় সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার স্থান পরিবর্তন করে নতুন স্থানের শুভ উদ্বোধন করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং এর শাখা শুভ উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।
এ সময় বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী ব্রাঞ্চ ব্যবস্থাপক মোঃ মাফিজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংক রাজবাড়ী শাখার অপারেশন ম্যানেজার মোঃ নাদের হোসেন, এজেন্ট ব্যাংকিং পিএলসি’র টিম লিডার মোঃ সালাহউদ্দিন মিয়া তুষার, রাজিব কুমার মোদক, ঠিকাদার আলী মুনছুর খান, ভরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল হোসেন, সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং বহরপুর শাখার সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ হারুন অর রশিদ ও শ্রী অসিত কুমার সরকার প্রমূখ।
উদ্বোধনী দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।
এ সময় বক্তাগণ বলেন, ব্যাংকিং পদ্ধতির
এই পরিবর্তন গ্রামীণ জীবনে তৈরি করছে নতুন বাস্তবতা। আগে যেখানে প্রবাসী আয়ের টাকা তুলতে শহরে যেতে হতো, এখন সেই অর্থ হাতের কাছেই পাওয়া যাচ্ছে। এতে যেমন সময় ও খরচ বাঁচছে, তেমনি আর্থিক সেবার প্রতি মানুষের আস্থা বাড়ছে। রেমিট্যান্স গ্রাহকরা ব্যাংকটির ‘প্রবাসী পরিবার অ্যাকাউন্ট’ সেবার মাধ্যমে সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন, যেখানে সুবিধাভোগীদের জন্য থাকছে বাড়তি অনেক সুযোগ-সুবিধা।
শুধু অর্থ পৌঁছে দেওয়াই নয়, সেই অর্থকে কাজে লাগানোর সুযোগও তৈরি করছে সাউথইস্ট ব্যাংক। ব্যাংকটির ‘স্বাবলম্বী’ ঋণসেবার মাধ্যমে রেমিট্যান্স গ্রাহকদের দেওয়া হচ্ছে সহজ শর্তে ঋণ।
ব্যাংকটির নানান গ্রাহকবান্ধব উদ্যোগের ফলে প্রবাসী আয়ের ব্যবহারেও এসেছে পরিবর্তন। কেবল ভোগব্যয়ে সীমাবদ্ধ না থেকে রেমিট্যান্স সুবিধাভোগীরা এই অর্থ এখন ক্ষুদ্র ব্যবসা, কৃষি বা অন্যান্য আয়ে বিনিয়োগ করছে। এর ফলে তৈরি হচ্ছে স্বনির্ভরতার নতুন পথ এবং সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র।
দেশব্যাপী সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট সেবা নিয়ে ব্যাংকটির রাজবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মাফিজুল ইসলাম বলেন, দেশে রেমিট্যান্স প্রবাহকে সহজতর করতে আমরা এজেন্ট ব্যাংকিং সেবার উন্নয়ন অব্যাহত রেখেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উদ্ভাবনী ও সুবিধাজনক ব্যাংকিং সেবা শুধু আর্থিক অন্তর্ভুক্তিরই প্রসার ঘটায় না, বরং ব্যাংকিং চ্যানেলে মানুষদের আগ্রহও বাড়ায়।
বিশেষজ্ঞদের মতে, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স সেবা সহজলভ্য হওয়ায় মানুষ এখন অনানুষ্ঠানিক ও অবৈধ চ্যানেল থেকে সরে এসে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন। এতে করে শুধু ব্যক্তি নয়, সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও লাভবান হচ্ছে।
বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় এজেন্ট ব্যাংকিং এখন এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সাউথইস্ট ব্যাংকের এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে— সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব দেশের প্রতিটি প্রান্তে।
রেমিট্যান্সের এই নতুন যাত্রায়, গ্রাম থেকে শহর সবখানেই বদলে যাচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির গল্প। সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের হাত ধরে সেই গল্প এখন আরও গতিশীল, আরও অন্তর্ভুক্তিমূলক।
এসময় অত্র এলাকার সুনামধন্য ব্যক্তিগণ, ব্যাংকে কর্মরত কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, এলাকার সুধীজন ও ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন।












