সাম্প্রতিক
দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন খাতে। এরই মধ্যে বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মালিকপক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে  রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বসতে যাচ্ছে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক।

পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আলাপ তোলা হবে। আর দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়াতে চান মালিকরা।

অন্যদিকে নৌপথেও ভাড়া বাড়ানোর স্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা (যাপ)।  যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলো প্রতি ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠিয়েছে সংস্থাটি। এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :